সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১০.০৪ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৮শে মার্চ ২০২৩ বিকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঠাকুরগাঁও জেলা সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়,গত ২৭শে মার্চ ২০২৩ পীরগঞ্জ উপজেলার ৩ নং খনগাঁও ইউনিয়নের খনগাঁও গ্রামের বহিরাকালী নামক এলাকায় সিএস খতিয়ান মূলে দেবোত্তর সম্পত্তি উল্লেখ থাকায় এরই সূত্র অনুযায়ী ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষজন গোবিন্দ জিউ-র মন্দির নির্মান করলে এদিকে ইউনিয়ন ভূমি অফিস খবর পেয়ে ঐ স্থানে গিয়ে মন্দির নির্মানে বাধা দিয়ে বলেন এটা সরকারি সম্পত্তি এখানে মন্দির করা নিষেধ করেন।পরবর্তীতে ভূমি অফিসের লোক ফিরে এলে স্থানীয় কয়েকজন মুসলিম দলবদ্ধ ভাবে হিন্দু সম্প্রদায়ের ১ যুবক রাস্তা দিয়ে পানির বালতি আনতে গেলে পথ অবরুদ্ধ করলে উভয় পক্ষের সংঘর্ষ হলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ৫ জন গুরুতর আহত জখম হলেে পীরগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে ১ জন খুব গুরুতর হলে তাকে দিনাজপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।এ খবর পর্বতীতে প্রশাসনের নজরে আসলে সেখানে ২৭ শে মার্চ হতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ মোতায়ন করা হয়।২৮ শে মার্চ মঙ্গলবার সকালে ঘটনা স্থলে পরিদর্শনে আসেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ,পুজা উদযাপন পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদক,পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।উক্ত পরিদর্শনে বক্তারা বলেন সকলকে আইন মেনে চলতে,কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে।পরে বিকালে পীরগঞ্জে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ঠাকুরগাঁও জেলা সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-১আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান,ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়,ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটু,পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদুল হক সাবেক এমপি,পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার,পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ, পীরগঞ্জ পুজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়,পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী,পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি,পীরগঞ্জ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com