সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চট্রগ্রামে পুলিশ সদস্যদের জন্য এভারকেয়ারের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১২.২৮ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য একটি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম এভারকেয়ার হসপিটাল। মঙ্গলবার (২৮ মার্চ) দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। বক্তব্যে তিনি রমজানে রোজা রাখার স্বাস্থ্যগত উপকারিতা এবং রোজা রেখে দীর্ঘ সময় পেশাগত দায়িত্ব পালন করেও কীভাবে সুস্থ থাকা যায় —সেই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে সিএমপির হোম গ্রাউন্ডে এই ধরনের আয়োজন করার জন্য এভারকেয়ার হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আবদুল ওয়ারীশসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এভারকেয়ার হাসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রতিনিধিবৃন্দগনসহ আরও অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com