মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১

চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কর্মীদের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পিপিই  বিতরণ

  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২০, ১২.১৮ এএম
  • ৪৭৩ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চিকিৎসা কাজে ব্যবহারের জন্য ১২,৫৬৬ সেট পিপিই বিতরণ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মীদের ব্যবহারের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ১২,৫৬৬ সেট পিপিই (Personal Protective Equipment) বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র তাৎক্ষণিক নির্দেশে মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ৮টি বিভাগীয় দপ্তরের আওতায় জেলা ও উপজেলা দপ্তরসমূহ দেশব্যাপী এই পিপিই বিতরণ কাজ শুরু করে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, রাজশাহী, বরিশাল ও ময়মসসিংহ বিভাগে জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (২৩ মার্চ) ও মঙ্গলবার (২৪ মার্চ) উল্লিখিত পরিমাণ পিপিই বিতরণ করে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রাণিসম্পদ দপ্তরসমূহে পূর্বে মজুদকৃত ও অব্যবহৃত পিপিই দেশের সংকটকালীন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চিকিৎসা কাজে বিতরণ করা হয়েছে। এ প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ এবং ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত জরুরী। এই ভাইরাস মোকাবেলায় সকলকে একসাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার করোনার প্রাদুর্ভাব থেকে দেশবাসীকে রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ও সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করছে। এ আলোকে করোনা রোগীর চিকিৎসা সেবায় নিয়োজিতদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন বিভাগীয়, জেলা ও উপজেলা দপ্তরসমূহকে মজুদকৃত পিপিই বিতরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com