মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

ইফতারের জন্য চিড়ার ডেজার্ট তৈরি রেসিপি

  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১১.৩৭ পিএম
  • ৪৯০ বার পড়া হয়েছে

চলছে সিয়াম সাধনার মাস রমজান। এবার রোজা গরমকালে পড়েছে। শীতকালের তুলনায় গরমকালে রোজা রাখাটা একটু কষ্টকর বৈকি। কারণ তাপমাত্রার প্রকোপ থাকে বেশি এবং রোজার সময়ের ব্যবধানও হয় বেশি। তাই চেষ্টা করুন সারাদিন রোজা রাখার পর কিছু স্বাস্থ্যকর এবং শরীর ঠান্ডা রাখে এমন খাবার খাওয়ার।

সেক্ষেত্রে আপনার ইফতারের তালিকায় প্রথমে রাখুন চিড়ার ডেজার্ট। এটি বেশ স্বাস্থ্যকর। চিড়া পেট ঠান্ডা করে, পানির অভাব পূরণ করে এবং একইসাথে ক্ষুধা মেটায় কোনো প্রকার গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই।  আজ চলুন জেনে নেওয়া যাক চিড়ার ডেজার্ট তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চিড়া- ১৫০ গ্রাম

দুধ- ১/২ লিটার

চিনি- ২ টেবিল চামচ

আপেল- ১টি

কলা- ১টি

খেজুর- ৪-৫টি

শুকনো এপ্রিকট- ৩-৪টি

কিশমিশ- পরিবেশনের জন্য

কাজু বাদাম- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

চিড়া ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টার জন্য। এরপর পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে দুধ নিয়ে সামান্য চিনি মিশিয়ে জ্বাল দিন। নামিয়ে ঠান্ডা করে রাখুন। এবার কলা ও আপেল টুকরা করে কেটে নিন। এবার পানি ঝরিয়ে নেওয়া চিড়ার মধ্যে ঠান্ডা দুধ দিয়ে দিন। এর উপরে কলা আর আপেলের টুকরা দিন। এরপর তার উপরে খেজুরের টুকরা, কিশমিশ, বাদাম কুচি ও শুকনো এপ্রিকট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। তথ্যসূত্রঃ-ডিএমপি নিঃ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com