সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বিদ্যালয় থেকে বাড়ি ফেরা হলো না শিশু ফাতেমার, সড়কেই ঝড়ল প্রাণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৫.০৬ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিদ্যালয় শেষে বাড়ী ফেরার সময় সড়ক দুর্ঘটনায় ফাতেমা খাতুন(৬) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার ২২মার্চ উপজেলার আত্রাই-ভবানীগঞ্জ সড়কে জাতআমরুল নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন ওই এলাকার উত্তর পাড়ার উজ্জল হোসেনের মেয়ে।
 নিহত ফাতেমা খাতুন আহসানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের ন্যায় স্কুল ছুটি হলে পায়ে হেঁটে বাড়ীতে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা টিন বোঝায় করিমন (ভটভটি) গাড়ী তাকে ধাক্কা দিলে গাড়ীর নিচে চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে গাড়ীর ড্রাইভারকে আটক করা হয়েছে। গাড়ি থানায় জব্দ করে রাখা আছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com