মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম বাড়লো রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার ১০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার আগামীকাল পবিত্র শবে বরাত শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান নওগাঁয় মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রুহিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব পরিবারের পাশে ভূমিহীন আন্দোলন কমিটি

  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১১.৪৮ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাজাগাঁও ইউনিয়নের বড়দেশ্বরী এলাকায় একটি অসহায় ও ভূমিহীন পরিবারের সব আগুনে পুড়ে গেছে। সে এখন নিঃস্ব হয়ে পড়েছেন। গত শুক্রবার রাতে ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের খড়ি বাড়ি গ্রামে বড়দেশ্বরী বাজারে ভূমিহীন বেলাল হোসেনের বাড়িতে এই আগুন লাগে। ক্ষতিগ্রস্ত বেলাল হোসেন একজন বাগান পরিচর্যা শ্রমিক।

অসহায় ও ভূমিহীন বেলাল হোসেনের বাড়ি আগুনে পুড়ে নিঃস্ব হওয়ার পরও এখন পর্যন্ত সরকারি বা কোন দাতা সংস্থা কেউ কোন সহায়তা করেননি এতে করে চরম দূর্বিষহ জীবনযাপন করছেন বেলাল হোসেনের পরিবার।

এদিকে আগুন লাগার খবর গণমাধ্যমের মাধ্যমে জানতে পেয়ে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির সভাপতি প্রফুল্ল কুমার বর্মনের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ আগুনে ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বেলাল হোসেনের হাতে চাল, কম্বল ও শুকনা খাবার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির রুহিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক কুদরত আলী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুহিয়া ইউনিয়ন কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন প্রমূখ।

রাজাগাঁও ইউনিয়ন পরিষদের৷ ৯ নং ওয়ার্ড সদস্য শাহাদাৎ হোসেন জানান, বেলাল হোসেন একজন অসহায় ও ভূমিহীন সে দীর্ঘ দিন ধরে বড়দেশ্বরী বাজারের খাস জমিতে বসবাস করতেন। শুক্রবার রাত ১২ টার দিকে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ঘরে ছড়িয়ে পড়ে জ্বলতে থাকে। আশপাশের লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও ছয় পরিবারের সব পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে নিঃস্ব বেলাল জানান, আমরা স্বপরিবারে মেহমান খেতে গিয়েছিলাম রাত ১২ টায় স্থানীয় লোকজন মোবাইল ফোনে জানায় আমার বাড়িতে আগুন লেগেছে। আগুনের সূত্রপাত বিষয় তিনি বলেন বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে ।

তিনি অভিযোগ করে বলেন, আগুনে পুড়ে নিঃস্ব হয়েছি অথচ এখনো কোন সরকারি সহায়তা পাইনি।

এ সময় বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির সভাপতি প্রফুল্ল কুমার বর্মন বলেন অসহায় ও ভূমিহীন বেলাল হোসেন আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে কিন্তু আগুনে পুড়ে যাওয়ার ৫/৬ দিন অতিবাহিত হলেও এখনো উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকার সহায়তা প্রদান করা হয়নি । তিনি আরও বলেন আমি আশা করি আগুনে ক্ষতি গ্রস্থ পরিবারটিকে অতি দ্রুত সরকারি সহায়তা প্রদান করা হোক ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com