বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনা ভাইরাসের কারণে পোশাক শ্রমিকরা সময়মত বেতন পাবেন :ড. রুবানা হক

  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২০, ১০.৫২ পিএম
  • ৭৮৮ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের কারণে তৈরি পোশাক খাতে রফতানি আদেশ বাতিল হওয়ার মত ঘটনা ঘটলেও শ্রমিকরা সময়মত বেতন পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।
তিনি শ্রমিকদের উদ্দেশ্য বলেন, ‘আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমাদের পাশে থাকুন, যখন বেতনের সময় আসবে, তখন আপনারা বেতন পাবেন।’
সোমবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
রুবানা হক বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে দেখা দেওয়ায় বাংলাদেশের পোশাক খাত একটি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় কাউকে ধৈর্য হারালে হবে না। তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বস্ত করা হচ্ছে, সরকার আমাদের সাথে আছে।
তিনি দেশের গণমাধ্যমেকেও এই সময় পোশাক শিল্পের পাশে থাকার আহবান জানিয়ে বলেন, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানকে এখন বলা দরকার,আমাদের যেসব পণ্য প্রস্তুত আছে, সেগুলো তারা যেন ক্রয় করে, না হলে আমরা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com