শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সতর্কতা

  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০, ৮.১৭ পিএম
  • ৪৩৪ বার পড়া হয়েছে

নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হয়ে তা প্রতিরোধে সতর্কতা অবলম্বনের জন্য এক তথ্যবিবরণীতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আজ করোনা ভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো ভাবে মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে আসলে তথ্য অধিদফতরের সংবাদকক্ষের ফোন নম্বর : ০২-৯৫১২২৪৬; ০২-৯৫১৪৯৮৮; ০১৭১৫-২৫৫৭৬৫; ০১৭১৬-৮০০০০৮ এবং ই-মেইল : piddhaka@gmail.com/piddhaka@yahoo.com অথবা ৯৯৯-এ নম্বরে যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিদেশ ফেরত ব্যক্তিদের অবশ্যই ১৪ দিন বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। কোয়ারেন্টাইনের এই ১৪ দিন বাড়িতে অবস্থানের ক্ষেত্রে তাদের স্বজনদেরও সচেতন থাকতে হবে। এক্ষেত্রে স্বজন, বাড়িওয়ালা, প্রতিবেশিসহ সমাজের সকলের সহযোগিতা কামনা করছে সরকার।
সাধারণ লক্ষণ বা উপসর্গ নিয়ে সরাসরি না এসে বাসায় থেকেই আইইডিসিআর এর হটলাইনে যোগাযোগ করে উপদেশ ও পরামর্শ পাওয়া যাবে।
করোনা ভাইরাস সম্পর্কে যে কোন পরামর্শের বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১-১৮৪৫৫১; ০১৪০১-১৮৪৫৫৪; ০১৪০১-১৮৪৫৫৫; ০১৪০১-১৮৪৫৫৬; ০১৪০১-১৮৪৫৫৯; ০১৪০১-১৮৪৫৬০; ০১৪০১-১৮৪৫৬৮; ০১৯২৭-৭১১৭৮৫; ০১৯৩৭-০০০০১১; ০১৯২৭-৭১১৭৮৪ এবং ০১৯৩৭-১১০০১১। স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।
এছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com.

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com