সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী নির্বাচিত

  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০, ৭.১০ পিএম
  • ৪২৩ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে রিটানিংকর্মকর্তা মাহবুবুর রহমান এই ঘোষণা দেন।
এসময় তিনি জানান, ১৩২টি ভোট কেন্দ্রে ফলাফলে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি (নৌকা) পেয়েছেন ২ লক্ষ ১৪ হাজার ৪৮২ ভোট, তার নিকট তম প্রতিদ্বন্দি বিএনপি দলীয় প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ৪১ হাজার ৪০৮ ভোট।
তিনি আর ও জানান, একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন।
প্রসঙ্গত. এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত আ’লীগ দলীয় সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকার ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মারা গেলে আসন টি শুন্য হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com