শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতা নজরুল ইসলাম স্বপনের পিতার ইন্তেকাল

  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৩৮ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম স্বপনের পিতা মোঃ আব্দুল হক (৯১) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। শনিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান। তার নামাজে জানাযা বাদ মাগরিব সদর উপজেলার আখানগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার গ্রামের বাড়ি আখানগর আরাজী কিসমত পাহারভাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

তার মুত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নজমুল হুদা শাহ্ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনামসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com