সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ভোলায় দুর্ঘটনায় শিশুসহ দু’জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৪৯ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

ভোলা জেলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় আজ পৃথক দুর্ঘটনায় শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় অটোরিকশার চাপায় শিশু আশরাফুল ইসলাম (৬) ও লালমোহনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. গাজী (৩৫) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত মো. গাজী লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে ২নং ওয়ার্ডের চর কচুয়াখালী গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
অন্যদিকে, শিশু আশরাফুল ইসলাম চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে নিজ বসত ঘরে মোটর পাম্প দিয়ে পানি উত্তোলণের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. গাজী গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারি জানান, আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সড়ক পারাপারের সময় অটোরিকশা চাপায় শিশু আশরাফুল মারা যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com