সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

শরীয়তপুরের চিকন্দীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে ইউএনও

  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.০৪ এএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

রাহাত রওশন
শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ
ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা দ্বিতীয় দিনের মতো খোলা আকাশের নিচে নিজেদের শেষ সম্বল হারিয়ে হতবাকের মতো দাঁড়িয়ে রয়েছেন। ঠিক সেই মুহূর্তে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র ।

শুক্রবার বিকালে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের বড়সুন্দিপ গ্রাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের মাঝে নগদ পাঁচ হাজার টাকা, ১০ দিনের খাদ্য সামগ্রী ও ৫ টি কম্বল পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিকন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মাদবর।

এর আগে ২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আমজেদ মাদবর, সেলিম মাদবর ও কাদির মাদবর এর তিনটি ঘর, আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এ সময় এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কিন্তু ৩ টি ঘর, ঘরের সমস্ত আসবাবপত্র,কাপড় সহ একটি ছাগল পুড়ে যায়, ২ টি গরু পুড়ে আহত হয়। ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাদের প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অসহায় ভুক্তভোগী সেলিম মাদবর জানান, পরনের কাপড় ছাড়া কিছুই নাই। মাথা গোঁজার ঠাঁই বলতে আর কিছুই রইলো না। সব কিছু পুড়ে গেছে। আগুন পথের ফকির বানিয়ে দিয়েছে।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র দৈনিক সংবাদ সারাক্ষণকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ টি কম্বল, ২০ কেজি করে চাল, ডাল তেলসহ ১০ দিনের খাবার এবং ৫০০০/- টাকা দিয়ে আপাতত সহায়তা প্রদান করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com