শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

রুহিয়া থেকে ঠাকুরগাঁও রাস্তার বেহাল অবস্থা ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৩৫ এএম
  • ২৪১ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও থেকে রুহিয়া,আটোয়ারী যাওয়ার প্রধান সড়ক রাস্তার বেহাল অবস্থা বিভিন্ন স্থানে কার্পেটিং (পিচ) উঠে গিয়ে রাস্তার বেহাল অবস্থা। খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন ও দুইটি উপজেলা একটি থানা লক্ষাধিক মানুষের ভোগান্তি বেড়েছে। রাস্তাটির অধিকাংশ জায়গার পিচ, ইটের সুড়কি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এ রাস্তায় প্রায়শই ছোট বড় দূর্ঘটনা ঘটলেও তা সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সাংবাদিক সুমন বলেন, রাস্তাটি খুব খারাপ অবস্থা দিনে রাতে সবসময় রাস্তা দিয়ে বড় যানবাহন চলাচল করে।এই রাস্তাটি পিস ঢালাই করার পর আবারও কিছুমাসে এর মধ্যে নষ্ট হয়ে যায়। রাস্তাটি আয়তনে অনেক ছোট হয় পাড়ায় সময় দুর্ঘটনা ঘটতেছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের এর স্বাস্থ্য কর্মী শ্যামল সেন বলেন , প্রতিদিন ঠাকুরগাঁয়ে আসা-যাওয়া করি রুহিয়া থেকে ঠাকুরগাঁও ২০ কিলো রাস্তা আগে সময় লাগতো ২৫-৩০ মিনিট রাস্তাটির বেহাল অবস্থার পর সময় ৪০-৫০ মিনিট লাগে এখন ।

রুহিয়া ইউনিয়নের রামনাথ অটো চালক মাসুদ রানা বলেন, রাস্তার বেহাল দশার কারণে রিকসা চালিয়ে শান্তি পাই না। সময় বেশি লাগে। আর প্রায় প্রতি সপ্তাহেই অটো ঠিকঠাক করতে হয়। এর পেছনেই অনেক টাকা ব্যয় হয়।

জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি ভেঙ্গে চার লেন মহাসড়ক করার স্থানীয় লোকজনের অনেক দিনের দাবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com