মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন”

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা হোম কোয়ারেন্টিনে

  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২০, ৩.০৩ পিএম
  • ৮১৫ বার পড়া হয়েছে

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা হোম কোয়ারেন্টিনে আছেন। ঢাকার আসাদ অ্যাভিনিউতে নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন তিনি। দেড় মাস লন্ডনে থাকার পর ১৬ই মার্চ দুপুরে ঢাকায় ফেরেন এই সংগীতশিল্পী। ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এ মাসের ২৭ তারিখ এবং এপ্রিলে দুটি স্টেজ শো করার কথা ছিল রুনা লায়লার। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এসব শো বাতিল করেছেন তিনি। এ বিষয়ে রুনা লায়লা বলেন, আমি যেহেতু দেশের বাইরে লম্বা সময় ধরে ছিলাম, তাই নিজে থেকে হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দেশের অনেকে এখনো করোনাভাইরাসের ভয়াবহতার বিষয়টা বুঝতে পারছে না।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারি ঘোষিত হয়েছে। আর এই ভাইরাস কতটা ভয়াবহ আকার ধারণ করেছে, তা তো এখন বাস্তবতা। আমাদের দেশেও কী হবে, তা আমরা বুঝতে পারছি না। আমাদের সবাইকে করোনাভাইরাস নিয়ে সাবধান থাকতে হবে। আমার মধ্যে কিন্তু করোনার কোনো উপসর্গ ছিল না। দেশের বাইরে ছিলাম বলে নিজে থেকে হোম কোয়ারেন্টিন বেছে নিয়েছি। আমি চাই, মানুষ সচেতন হোক। আমাদের সবাইকে যে কোনো সমাবেশ, জনসমাগম এড়িয়ে চলতে হবে। কোনো আড্ডায় যাওয়া চলবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com