মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় ঠিকাদারের বিরুদ্ধে পাওনা ৩ কোটি টাকা আটকে রাখার অভিযোগ পিরোজপুর পৌরসভার পরিছন্নতা অভিযানে ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সারা দেশে চলছে দুর্গাপূজার উৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতর ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী

ফরিদগঞ্জে বন্ধ ইটভাটা চালুর দাবীতে শ্রমিকদের গণস্বাক্ষর

  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩, ৯.৫৫ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ  ফরিদগঞ্জে বন্ধ হয়ে যাওয়া একটি ইটভাটা চালু করতে ওই ইটভাটায় কর্মরত স্থানীয় ও চাকরি সূত্রে আসা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা গণস্বাক্ষর যুক্ত মানবিক আবেদন করেছে জেলা প্রশাসকের কাছে। রোববার (২২ জানুয়ারি) তাদের পক্ষে জনৈক মামুনুর রহমান সবুজ এই আবেদন করেন। গণস্বাক্ষরে ৪৫০ লোকের স্বাক্ষর রয়েছে। এছাড়া এর সাথে ইটভাটার প্রয়োজনীয় সকল কাগজ সংযুক্ত করা হয়। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, সহকারি কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট চাঁদপুর, ফায়ার সার্ভিস ফরিদগঞ্জসহ বিভিন্ন দপ্তরে আবেদনের অনুলিপি দিয়েছেন।
আবেদনে তারা জানান, ইতিপূর্বে পরিবেশ দূষণ রোধে ঝিঁকঝাঁক পদ্ধতির এফ এন্ড এফ নামে ইটভাটা চালু থাকার করণে সেসহ স্থানীয় বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছিল। মাঝে নানাকারণে সেটি বন্ধ হওয়ার পর সম্প্রতি স্থানীয় আলম তপদারের নামে এক ব্যবসায়ী এলাকাবাসীর অনুরোধে মা-রহমত নাম দিয়ে ইটভাটাটি পুনরায় চালু করে। এতে স্থানীয় এবং দেশের বিভিন্ন এলাকার অন্তত ৪শতাধিক লোকের নুতন করে জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়। কিন্তু কাগজপত্র জটিলতার কারণে সেটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের পথে বসার উপক্রম হয়েছে। তাই তারা মানবিক দিক বিবেচনা করে ইটভাটাটি চালু করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক হাজিরা ভিত্তিতে ইটভাটায় কাজ করা দিনাজপুর জেলার বুলবুল আহমেদ জানান, তিনি ইটভাটয় দৈনিক ভিত্তিতে কাজ করছিলেন। কিন্তু ইটভাটাটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন। বাড়িতে টাকা পাঠানোতো দুরের কথা এখন নিজে চলতেই কষ্ট হচ্ছে।
একই জেলার দৈনিক শ্রমিক হাজিরায় কাজ করা মোত্তাকিনও একই উক্তি জানিয়ে বলেন, এখন আমাদের কি হবে। এই সময়ে আমরা বেকার হয়ে পড়েছি।
স্থানীয় মামুনুর রহমান সবুজ জানান. ইটভাটা চালু হওয়ায় তার মতো দুই শতাদিক শ্রমিকের আয়ের একমাত্র অবলম্বন ছিল এটি। এখন তারা পথে বসেছেন। এই কাজ শিখেছেন তাই অন্যকাজ করা এই সময়ে কষ্টদায়ক। কারভুলে তাদের এই দুঃখ সহ্য করতে হচ্ছে তারা জানেন না। তবে প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে ইটভাটাটি চালু হলে তাদের দ্রব্যমূল্যের দুঃসময়ে কিছুটা হলেও বিপদমুক্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com