শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

নানিয়ারচরে শীতার্তদের মাঝে কাঠ ব্যবসায়ী সোহেলের কম্বল বিতরণ

  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ৫.২৪ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে ব্যক্তিগত উদ্যোগে এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে স্থানীয় কাঠ ব্যবসায়ী মোঃ সোহেল নামে এক যুবক।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১নং বগাছড়ি রাস্তার মাথা এলাকায় ২০০ শীতার্ত পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন এই যুবক।

এসময় স্থানীয় ইউপি সদস্য মো. মালেক, সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আনসার আলী, নাগরিক পরিষদ নানিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জলিল মিয়া, পল্লী চিকিৎসক নূর মোহাম্মদ, যুবলীগ নেতা মোঃ শহিবুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিষয়ে সোহেল জানায়, এলাকার শীতার্তদের কথা ভেবে স্থানীয়দের পরামর্শক্রমে শীতের কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আজ কে বগাছড়ি, ১৪মাইল ও ১৭মাইল এলাকার ২শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এছাড়াও আগামীকাল সাবেক্ষং এলাকায় এবং এলাকার একটি মাদ্রাসায় আরো ১০০কম্বল বিতরণ করা হবে বলেও জানান উদীয়মান তরুন এই ব্যবসায়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com