সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

 শিল্পখাতে বাড়লো গ্যাসের দাম

  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৭.৩৩ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

শিল্পখাতে বাড়লো গ্যাসের দাম। এক ধাপে শ্রেণীভেদে প্রায় আড়াইগুণ করা হয়েছে মূল্য। এখাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকায় উন্নীত করা হয়েছে।

তবে চা শিল্প, সিএনজি ও খাতে গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। গ্যাসের নতুন মূল্য আগামী মাস থেকে কার্যকর হবে।

সম্প্রতি নির্বাহী আদেশে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। এবার একই পন্থায় বাড়লো গ্যাসের দাম।

আকস্মিক এক প্রজ্ঞাপন দিয়ে জ্বালানি মন্ত্রণালয় জানায়, ফেব্রয়ারি থেকে ক্যাপটিভ পাওয়ার খাতে প্রতি ঘনমিটার গ্যাসে গুণতে হবে ৩০ টাকা। যা এখন ১৬ টাকায় পাচ্ছেন শিল্পখাতের উদ্যোক্তারা।

এছাড়া বৃহৎ শিল্পে ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা, মাঝারি শিল্পে ১১ টাকা ৭৮ পয়সা  থেকে ৩০ টাকা এবং ক্ষুদ্র শিল্পে ১০ দশমিক ৭৮ টাকা থেকে প্রতি ঘনমিটারের দাম ৩০ টাকায় উন্নীত করা হয়েছে।

বাণিজ্যিক গ্যাস সংযোগে প্রতি ঘনমিটারের দাম ২৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গ্যাসের দাম বাড়ছে বিদ্যুৎ খাতেও। এ খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে।

এদিকে, গ্যাসের দামের বোঝা সরাসরি ভোক্তার ওপর চাপানো হয়নি। আবাসিক, সিএনজি ও চা শিল্পে বাড়ছে না দাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com