সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

শরীয়তপুরে ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৬ জন নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ৫.৪৩ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

রাহাত রওশন
শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতু এলাকায় চলন্ত অবস্থায় একটি এলপি গ্যাস বোঝাই ট্রাকের পেছন দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স সজোরে ধাক্কা দিলে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে।

১৭ই জানুয়ারি (মঙ্গলবার) পদ্মাসেতু দক্ষিণ থানার কাছাকাছি জায়গায় ভোর ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন। পরিচয় শনাক্তকৃত ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৯)। তার বাড়ি ঢাকা উত্তর সিটি করপোরেশনের খিলগাঁও তালতলা এলাকায়। এছাড়া দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ মোঃ মাসুদ রানা নামেও একজন রয়েছে।

জানা যায়, শিবচর থেকে অ্যাম্বুল্যান্সে করে রোগী নিয়ে যাচ্ছিলেন ঢাকায়। এরইমধ্যে পদ্মাসেতু এলাকায় দুর্ঘটনার শিকার হলে অ্যাম্বুলেন্সটির ড্রাইভার ও তার মধ্যে থাকা রোগীসহ মোট ৬ জন তথা অ্যাম্বুলেন্সে থাকা সবাই ঘটনাস্থলেই মারা যায়। পরে লাশগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়।

জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন জানান, আমরা হঠাৎ খবর পাই পদ্মাসেতু এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সাথে সাথে সেখানে গিয়ে দুর্ঘটনার শিকার গাড়িগুলো সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাই এবং লাশগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ জানান, হঠাৎ করেই থানার পাশে বিকট চিৎকার চেচামেচি শুনে উঠে আসি। এসে দেখি দূর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে এনে তাদের নিয়ে গাড়ি ও লাশগুলো আমরা উদ্ধার করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com