সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

আস্থা মিউজিক: ব্র্যাক ব্যাংক আস্থা’র আরেকটি সুপার অ্যাপ

  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ২.২৪ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

ব্র্যাক ব্যাংক-এর ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ এখন বাংলাদেশের প্রথম ব্যাংকিং সুপার অ্যাপ হতে চলেছে। বাংলাদেশে প্রথমবারের মত নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ‘আস্থা প্লে’ তৈরি করার পর, এটি এখন একটি মিউজিক প্ল্যাটফর্ম ‘আস্থা মিউজিক’ চালু করতে যাচ্ছে।

নতুন এই ‘আস্থা মিউজিক’ ফিচারটি আস্থা অ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও ব্যাপক লাইফস্টাইল সুবিধা দিবে। এরই অংশ হিসেবে আস্থা অ্যাপ ব্যবহারকারীদের জন্য মিউজিক সুবিধা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে স্বাধীন মিউজিক এবং ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলাম এবং স্বাধীন মিউজিক-এর সিইও সাবিরুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস মোঃ রাশেদুল হাসান স্ট্যালিন এবং ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস-এর এফএভিপি সুলতান মাহমুদ সরকার। এ সময় স্বাধীন মিউজিক-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ওয়াহিদ রহমান এবং সিনিয়র ম্যানেজার শামীমা রহমান।

ডিজিটাল ব্যাংকিং সুপার অ্যাপ আস্থা’র মাধ্যমে, ব্র্যাক ব্যাংক সর্বোত্তম ও চার্জ-মুক্ত লাইফস্টাইল এবং ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। লাইফস্টাইল ফিচার সমৃদ্ধ করে, ব্র্যাক ব্যাংক ইতিমধ্যেই ডিজিটাল ব্যাংকিং অ্যাপ আস্থা-কে একটি “অল-রাউন্ডার” অ্যাপে পরিণত করতে শুরু করেছে। স্বাধীন মিউজিক-এর সাথে পার্টনারশিপ-এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে, যেখানে ‘আস্থা অ্যাপ’ ব্যবহারকারীরা বিনামূল্যে এক লাখেরও বেশি বেশি গান, অগণিত পডকাস্ট এপিসোড এবং ৫,০০০টি ভিডিও অ্যাক্সেস করতে পারবেন। এটি আস্থা অ্যাপ ব্যবহারকারীদের বিনোদনের চাহিদাকে আরও পরিপূর্ণভাবে পূরণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com