সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত আহত ১৫ যাত্রী

  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩, ৭.১৪ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে এগারো সিন্ধু ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক বগি লাইনচ্যুত হয়েছে। এতে তিন বগির দরজা-জানালার গ্লাস ভেঙে গেছে। এ সময় ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়।

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩নং প্ল্যাটফরমে এ দুর্ঘটনাটি ঘটে।

স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর প্রভাতি ট্রেনটি নির্ধারিত সময়ে ভৈরব স্টেশনে এসে পৌঁছায়। এরপর কিশোরগঞ্জ অভিমুখে যাত্রা শুরুর আগে ট্রেনের ইঞ্জিন পাল্টানোর সময় অতিরিক্ত গতির কারণে বগিতে ধাক্কা লাগে।

এতে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন আহত হন। এ সময় আরও তিনটি বগির জানালার কাচ ভেঙে যায়। এগারসিন্ধুর ট্রেনের এন্টেনটেন্ড সোহেল জানান, ট্রেনটি যখন ভৈরব স্টেশনে পৌঁছায় তখন ইঞ্জিন পরিবর্তনের সময় জোরে একটি শব্দ হয়।

ভৈরব স্টেশন মাস্টার মো. নুরুন্নবী জানান, ট্রেনটির ইঞ্জিন পাল্টানোর সময় ধাক্কা লেগে একটি বগি লাইনচ্যুত হয়। আখাউড়া থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। তারা এসে ক্ষতিগ্রস্ত ট্রেনটি মেরামত করার পর পুনরায় এটিকে চালু করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com