মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত এই প্রথম একজন মারা গেলেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ১২.৩৫ এএম
  • ৭৭৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যাক্তি আজ রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। বাংলাদেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেলেন।
রোগতত্ব, রোগ নিরাময় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মহাখালিস্থ তার কার্যালয়ে নিয়মিত এক প্রেসব্রিফিংয়ে এ কথা জানান।
আইইডিসিআর’র পরিচালক বলেন,‘করোনাভাইরাসে আক্রান্ত (কোভিড-১৯) এক ব্যক্তি আজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছরের বেশী। তিনি (মারা যাওয়া ব্যক্তি) উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগসহ নানাজটিল রোগে ভুগছিলেন।’
সেব্রিনা ফ্লোরা বলেন,বিদেশ ফেরত একজনের সান্নিধ্যে আসার কারণে তিনি (মৃত ব্যক্তি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন।
মৃত এই ব্যক্তিকে আইইডিসিআর’র তত্ত্বাবধানে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে বলে ফ্লোরা উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com