মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

দক্ষিণখান থানায় হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা

  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২০, ৭.০৩ পিএম
  • ৭৮৬ বার পড়া হয়েছে

বিশ্বময় ছড়িয়ে পড়া করোনা ভাইরাস তথা কোভিড-১৯ ভাইরাসের সংক্রমন ঠেকাতে ও সচেতনতার অংশ হিসেবে দক্ষিণখান থানায় চালু হলো হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা। থানার   সামনে একটি বেসিন বসিয়ে সেখানে সাবান সহ অন্যান্য পরিস্কারক ‍লিকুইড রাখা হয়েছে।

আজ বিকেল ১৭.০০ ঘটিকায় উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নাবিদ কামাল শৈবাল (পিপিএম-সেবা) হাত ধোয়া কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সচেতনতার বিকল্প নেই এবং সাবর্ক্ষনিক পরিচ্ছন্ন থাকাই এই ভাইরাস প্রতিরোধের অন্যতম উপায়।

দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ শিকদার মোঃ শামীম হোসেন বলেন-থানায় আগত দর্শনার্থী ও এই রাস্তায় চলাচলকারী সকলের জন্য এই হাত ধোয়ার ব্যবস্থা উন্মুক্ত রাখা হয়েছে।

দক্ষিণখান থানার এরকম উদ্যোগ কে স্বাগত জানিয়ে একজন পথচারী আহমেদ উল্লাহ (৪৫) এ সময় বলেন-থানা পুলিশের এই উদ্যোগ দেখে খুবই ভালো লেগেছে এবং এটা দেখে সকলেই সচেতন হবে।

এ সময় দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ. এস. এম হাফিজুর রহমান, উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুজ্জামান সরদার সহ উত্তরা বিভাগের অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com