সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ময়মনসিংহের মুক্তাগাছা গ্রামীণ ফোনের টাওয়ারে চুরির সময় পুলিশের হাতে ৩ জন আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১১.১৩ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের মুক্তাগাছায় গ্রামীণফোনের টাওয়ারের তালা কেটে ভেতরে ঢুকে চুরি করার সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার রাতে উপজেলার বটগাছিয়া গ্রামের বটগাছিয়া বাজার এলাকায় গ্রামীণ ফোনের টাওয়ারে এ ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন গোপালগঞ্জ জেলার মো. শাহজাহান মিয়ার ছেলে মো. মামুন সর্দার (৩৫), মাদারীপুর জেলার মৃত রহমান সিকদারের ছেলে মো. জুয়েল (৪০), মুন্সিগঞ্জ জেলার মৃত হাসিম মৃধার ছেলে মো. আলী হোসেন (৩৫)।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বটগাছিয়া গ্রামের বটগাছিয়া বাজার থেকে আনুমানিক ১০০ গজ উত্তরে গ্রামীণফোনের নন-গার্ডেড টাওয়ারের গেটের তালা কেটে ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। ভেতরে ঢুকে টাওয়ারের ব্যাটারিসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করছিল। এ সময় টাওয়ারে লাগানো ক্যামেরার মাধ্যমে গ্রামীণফোনের কর্মকর্তারা দেখে স্থানীয় মো. সাগর মিয়াকে ফোন করে বিষয়টি জানায়। পরে সাগর মিয়া স্থানীয় লোকজন নিয়ে তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ সময় টাওয়ারে ব্যবহৃত কালো রঙের ব্যাটারি, গ্রিল কাটার ড্রিল, লোহা কাটার কার্টারসহ চুরির কাজে ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্র জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে আটক তিনজনের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com