সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০ দোকান ছাড়খাড়

  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৫.১৮ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিনগত রাত ২টায় ত্রিশাল মধ্যবাজারের মোদক পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ত্রিশাল ফায়ার সার্ভিসের টিম লিডার সঞ্জয় কুমার বাড়ই বলেন, আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করি। ওই বাজারের প্রায় সব দোকান টিনের ছাপরা ঘর। এগুলো একটার সঙ্গে আরেকটা ঘর লেগে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডে বাজারের চায়ের দোকান, তেলের দোকান, মুদি দোকান, মনোহারি দোকান, কাপড়ের দোকানসহ অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। তবে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়দের অভিযোগ, রাত ২টার দিকে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসকে দেওয়া হলেও তারা প্রায় ৩০ মিনিট দেরি করে আড়াইটার দিকে ঘটনাস্থলে আসে। যে কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ঠিক সময় মতো আসলে হয়তো কিছু দোকান বাঁচাতে পারত। তাছাড়া, আগুন নেভানোর জন্য আশপাশের এলাকায় পর্যাপ্ত পানিও ছিল না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com