সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ১০.২১ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহতরা হলেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে সাগর (৩৫) ও একই জেলার আহাম্মদপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব (৩৩)। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে সাগর ও সজীব প্রাইভেটকারযোগে পাবনা যাওয়ার পথে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় একটি বাস তাদের গাড়িটি ধাক্কা দেয়। এতে তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে পড়ে যায়। পরে তারা প্রাইভেটকারটি উদ্ধারের চেষ্টায় রেললাইনের ওপর হাঁটাহাঁটি করে। এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। পরে আজ সকালে রেলওয়ে পুলিশ (জিআরপি) খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বলেন, ‘বৃহস্পতিবার সকালে দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com