মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মাদারীপুরের টেকেরহাটে এনআরবিসি ব্যাংকের ৯৬তম শাখার শুভ উদ্বোধন

  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ১১.১১ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে


মাহমুদুর রহমান(তুরান) : টেকেরহাটে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে
এনআরবিসি ব্যাংক। বুধবার (২১ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে
৯৬তম শাখার উদ্বোধন করেন সাবেক নৌপরিবহনমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী
লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর
মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ কে এম.মুস্তাফিজুর রহমান
পরিচালক ও চেয়ারম্যান( ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি) এনআরবিসি ব্যাংক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহি
কর্মকর্তা জনাব মোঃ আনিসুজ্জামান,উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল
করিম শাহীন চৌধুরী, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর
হোসেন।
আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ফরিদপুরের জেলার ভাঙ্গা শাখার ব্যবস্থাপক
জনাব আব্দুল হালিম , মাদারীপুর উপ শাখার ব্যবস্থাপক জনাব জাকারিয়াা
মাহবুব ও টেকেরহাট শাখার ব্যবস্থাপক জনাব মোঃ ওমর ফারুক, সম্মানিত
গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে ব্যাংকের
সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের
দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক।
ইতোমধ্যে দেশের সহস্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত
ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও
দিচ্ছে এনআরবিসি ব্যাংক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com