শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

বরগুনার আমতলী পৌরসভা চত্ত্বরের বঙ্গবন্ধুর ভাস্কর্য উম্মোচন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ১.০৩ পিএম
  • ৯৩১ বার পড়া হয়েছে
 মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরগুনার আমতলী পৌরসভা চত্ত্বরের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করা হয়।
 ১৭ মার্চ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় আমতলী পৌরসভা চত্ত্বরের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করেন জাতীয় সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম), বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, জেলা- উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য আমতলী পৌরসভা ৩২ লক্ষ টাকা ব্যয়ে ও পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমানের সার্বিক তত্ত্বাবধানে পৌর ভবনের সামনে বঙ্গবন্ধুর এ ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com