সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

টিসিবির প্রতি কেজি চিনি ৬০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় বিক্রি হবে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৯.২৪ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হতে যাচ্ছে। এর আগে, এক দফায় চিনি ও ডালের দাম কেজিপ্রতি ৫ টাকা করে বাড়িয়ে নির্ধারণ নতুন দাম নির্ধারণ করেছে টিসিবি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি)।

নতুন এ মূল্যবৃদ্ধির ফলে এখন প্রতি কেজি চিনি ৬০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় বিক্রি হবে। তবে সয়াবিন তেল আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় মিলবে। ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারেন।গণমাধ্যমকে চিনি ও ডালের মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির।

তিনি জানান, বাজারে চিনি ও ডালের দাম বেড়েছে। বাজারদরের সঙ্গে টিসিবির পণ্যের দর সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, টিসিবির ডিসেম্বরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com