শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্টে টিকিটের মূল্য ঘোষণা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ১২.০৫ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া  বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্টে টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিয়ে টেস্ট খেলতে নামবে টাইগাররা।
মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে প্রথম দুই ম্যাচ যথাক্রমে ১ উইকেট এবং ৫ রানে জিতে টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা এবং সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা নির্ধারন করা হয়েছে। ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা, ক্লাব হাউজের টিকিট ৩০০ টাকা এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা করা হয়েছে। ছাদের ওপরে হসপিটালিটি বক্স এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য করা হয়েছে ১০০০ টাকা। সাগরিকা ও এম এ আজিজ স্টেডিয়ামের  কাউন্টারে টিকিট পাওয়া যাবে। ঐ দুই জায়গায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। ম্যাচের দিনের টিকিট স্টেডিয়ামে পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com