বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৩০০ কিঃমিঃ পথ হাঁটা বিজয়ী বীরমুক্তিযোদ্ধা কে ফুলেল শুভেচছা দিলেন সিটি মেয়র ইকরামুল হক টিটু

  • আপডেট সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৯.৪৬ এএম
  • ২৩১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ বিজয়ের মাস ডিসেম্বরে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য ৩০০ কি.মি. হাঁটা বীর মুক্তিযোদ্ধা বিমল পালকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা হেঁটে শনিবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের চায়না ব্রিজ সংলগ্ন জয়বাংলা চত্বরে পৌঁছালে বীর মুক্তিযোদ্ধা বিমল পালকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন মেয়র।

এ সময় জয়বাংলা চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুজ্জামান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, মযমনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, মহিলা পরিষদ ময়মনসিংহের সাবেক সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, সমাজকর্মী আলী ইউসুফ পদযাত্রা সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল প্রমুখ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা ছড়িয়ে দিতে গত ১ লা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ পদযাত্রা শুরু করেন। এ যাত্রায় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এবং পথে দেখা হওয়া বিভিন্ন মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেন এবং শিক্ষার্থীদের তার লেখা মুক্তিযুদ্ধের বই উপহার দেন। ১০ ডিসেম্বর ময়মনসিংহ ‍মুক্ত দিবসে তিনি ময়মনসিংহে পৌঁছালে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার এ পদযাত্রা সমাপ্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com