শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসীদের সাংবিধানিক অধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১১.৫২ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও স্থানীয় দাবীতে এক সমাবেশ ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ উপলক্ষে শত শত আদিবাসী নেতা-কর্মীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও সরকারের ফ্যাসিলিটি বিভাগ থেকে নিয়মিত বরাদ্দ ও সহযোগীতা প্রদানের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি প্রদান শেষে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে আদিবাসী নেতা অবনীকান্ত হাজং এর সঞ্চালনায় আদিবাসী ইউনিয়ন এর সাধারন সম্পাদক আদিবাসী নেত্রী বিউলা রিছিল এর

সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, আদিবাসী ইউনিয়নের জেলা কমিটির সাধারন সম্পাদক নিরন্তর বনোয়ারী, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, আদিবাসী নেতা বিমল রেমা, জীতেন্দ্র হাজং, পার্বতী রিছিল, প্রিজিনা রাংসা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com