মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি আরব প্রবাসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড

  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২০, ১১.২৯ এএম
  • ৭৮৬ বার পড়া হয়েছে

কোয়ারেন্টাইনে (ভাইরাসের সংক্রমণ রোধে পৃথক করে রাখার বিশেষ ব্যবস্থা) থাকার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মানিকগঞ্জের সাটুরিয়ায় এক সৌদি আরব প্রবাসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রবিবার সন্ধায় এ অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- সাটুরিয়া ইউনিয়নের ভ্রাম্মনবাড়ি গ্রামের তারু মিয়ার ছেলে লাল মিয়া (৪০)।  সৌদি আরব প্রবাসী লাল মিয়া গত ৬ মার্চ গ্রামের বাড়ি ফেরেন।

 

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, ‘সরকার সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে। এবিষয়ে প্রতিদিন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের নিয়ে তাদের দেখাশুনা ও তত্ত্বাধান করানো হচ্ছে।

তিনি আরও বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন বাড়ির বাইরে যাওয়া নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওই প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com