মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৩.৫৬ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত  বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে।

বুধবার এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আয়কর দিবসের অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, “৩১ ডিসেম্বর পর্যন্ত বিনা জরিমানায় রিটার্ন দেওয়া যাবে। আমরা চাইছি রিটার্ন জমা বাড়াতে। মানুষকে আরও বেশি সুযোগ দেওয়ার উ্দ্দেশ্যে এ সিদ্ধান্ত নিয়েছি। প্রতিবছরের মত এবারও ১ নভেম্বর থেকে আয়কর সেবা মাস শুরু করে এনবিআর। নিয়ম অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া আয়কর বিবরণী দাখিলের সুযোগ পান করদাতারা।

তবে অর্থনৈতিক সংকটের কারণে এর সময়সীমা বাড়ানোর দাবি ছিল ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের। এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়ে এ দাবি জানায় এফবিসিআই।

২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে মহামারীর কারণে গত দুই বছর একমাস সময় বাড়ানো হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com