মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

ময়মনসিংহের গফরগাঁও পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১১.১৮ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গলবার সকালে পুকুরের পানিতে ডুবে সাদ্দাম হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে পাশর্^বর্তী ত্রিশাল উপজেলার ধলা গ্রামের মোঃ মইজ উদ্দিনের ছেলে এবং মৃগী রোগে আক্রান্ত ছিল।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার ধলা গ্রামের মোঃ মইজ উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন প্রতিবেশী মোশারফ হোসেনের বাড়িতে গরু পালনের কাজ করত। সকাল সাড়ে ৯টায় বাড়ির সামনে পুকুরে গরুর পানি আনতে গিয়ে পানিতে নেমে তলিয়ে যায়। বাড়ির মালিক মোশারফ হোসেন তাকে খুঁজে না পেয়ে তার ব্যবহৃত জুতা ও শীতের জ্যাকেট পুকুর পাড়ে দেখতে পায়।

পরে পুকুর থেকে সাদ্দামকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিন তাবাচ্ছুম মিতু তাকে মৃত ঘোষণা করে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com