সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দায় সিএনজি- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৭

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১১.১২ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দায় সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার ( ২৯ নভেম্বর ) দুপুরে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বাহাদুরকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এসময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোলকপুর গ্রামের একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।

তারা হলেন, আসন কলির স্ত্রী শামসুন্নাহার (৫০), পুত্র বধু জায়েদা (২২), নাতী রিয়ান (৭), নাতনী তৃষা (৫) ও নাতনী দুই মাস বয়সী আয়েশা আক্তার। তাছাড়া কলমাকান্দা উপজেলার মাইজপাড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী হাসিনা আক্তার (২৫), ছেলে ইয়ামিন (২) আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

আহত সামছুন্নার বলেন, কলমাকান্দা সিএনজি ষ্টেশন থেকে ভাড়ায় চালিত একটি সিএনজি নিয়ে নেত্রকোনার দিকে তারা যাচ্ছিলেন।

বাহাদুরকান্দা এলাকায় পৌঁছা মাত্রই উল্টোদিক আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনিসহ তার পরিবারের পাঁচজন আহত হয়। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com