মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১২.১৩ এএম
  • ২২৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় হঠাৎ ব্রেক করায় ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় সিএনজি চালক নবী হোসেন (২৬) ঘটনাস্থলেই নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এসএনএস সিএনজি স্টেশনের সামনে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এসএনএস সিএনজি স্টেশনের সামনে রাস্তার পাশে একটি ট্রাক হঠাৎ করে দাঁড়িয়ে যায়। এ সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিক্সা (গাজীপুর খ-১১-০৭৩৫) ট্রাকের পিছনে ধাক্কা দিলে সিএনজি চালক পাশের ফুলবাড়িয়া উপজেলার রঘূনাথপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে নবী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এসময় মাহফুজ সহ দুই যাত্রী গুরুতর আহত হয়।

ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, নিহতের লাশটি উদ্ধার করে আবেদনের ভিত্তিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দসহ এ ঘটনায় মামলা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com