শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

আজ মরহুম কালু পাটওয়ারীর ৫ম মৃত্যুবার্ষিকী

  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৫.৩৪ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

আজ ২৩ নভেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জনপ্রিয় বর্ষীয়ান আওয়ামী নেতা আলহাজ্ব মরহুম মাহাবুবুল বাশার কালু পাটওয়ারীর ৫ম মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৭ সালের এইদিনে জোহরের নামাজে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

জীবদ্দশায় তিনি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান, বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার নির্বাহী-ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। লোকমুখে শোনা যায়, মরহুম কালু পাটওয়ারী জীবদ্দশায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দুঃসময়ে নিজের জীবনের সর্বস্ব উজাড় করে দিয়ে সংগঠনকে সুসংগঠিত করেছেন। এমনকি তিনি মানুষের বিপদে আপদে খুব দ্রুত বিনাস্বার্থে ঝাঁপিয়ে পড়ে পাশে দাঁড়াতেন।

তাঁর দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক ইতিহাসের প্রারম্ভ হয় চাঁদপুর সরকারি কলেজ ছাত্ররাজনীতির মাধ্যমে। রাজনীতির পাশাপাশি সামাজিকভাবে সাধারণ মানুষের খেদমতে ছিল তার প্রশংসনীয় অগ্রণী ভূমিকা। এলাকার মুরুব্বিশ্রেণীর মানুষজন বলেন, তিনি দীর্ঘদিন দায়িত্বে থাকাকালে শুধু মানবসেবাই করে গেছেন। রাজনীতির কল্যাণে তিনি কখনোই ধনদৌলত গড়ার স্বপ্ন দেখেননি। রাজনৈতিক সময়টাতে শুধু সত্য এবং ন্যায়ের স্বার্থে গরীব অসহায় মানুষের অধিকার আদায়ে আপোষহীন বলিষ্ঠ ভূমিকায় লড়াই করে গেছেন।

আলহাজ্ব মরহুম মাহাবুবুল বাশার কালু পাটওয়ারীর বড় ছেলে হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী এবং ছোট ছেলে মাকসুদুল বাশার মিথুন পাটওয়ারী সকলের নিকট তাদের মরহুম পিতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com