সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

প্রাইভেটকার থেকে ৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি

  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৬.৩৮ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে প্রাইভেটকারের ব্যাকডালার ভেতর থেকে ৬,০০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি‘র গোয়েন্দা-গুলশান বিভাগ।

 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো-মোঃ ফারুক হোসেন, মোঃ কাওছার হোসেন ও হৃদয় হাওলাদার। এসময় তাদের হেফাজত থেকে ৬ ছয় হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার (রেজিঃ নং-ঢাকা মেট্রো গ ৩৫-৩৯৭৯) উদ্ধারমূলে জব্দ করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রবিবার (২০ নভেম্বর ২০২২ খ্রি.) সন্ধ্যা ৭:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার মধ্য বাড্ডাস্থ ফ্যাসিলিটিজ টাওয়ারের সামনে মেইন রাস্তায় একটি সাদা প্রাইভেটকারের গতি রোধ করে গাড়ির ব্যাকডালার ভিতর থেকে ৬ ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে গাড়ির চালক ফারুক, কাওছার ও হদয়কে গ্রেফতার পূর্বক প্রাইভেটকারটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে রাজধানী ঢাকায় এনে বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com