সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

শেরপুরে হাসপাতালের বারান্দা থেকে লাফ দিয়ে রোগীর আত্নহত্যা

  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৮.৩৪ এএম
  • ২৬২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে এক রোগীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই রোগীর নাম মধু চক্রবর্তী। তিনি নেত্রকোণা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে।শনিবার রাত একটার দিকে ওই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার থেকে শ্বাসকষ্ট, বমি ও পেট ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন মধু চক্রবর্তী। পেশায় ধান চাল ব্যবসায়ী হলেও গত এক বছর ধরে বেকার ছিলেন তিনি।

শনিবার রাতে স্ত্রী পপি ভৌমিকের সাথে ঝগড়া ও রাগারাগীর এক পর্যায়ে হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দেন তিনি। পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সদর হাসপাতালের আরএমও ডাঃ খায়রুল কবির সুমন বলেন, মধু চক্রবর্তী জেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলো। কিন্তু তাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসপাতালের ৬ষ্ঠতলা থেকে লাফ দিলে সাথে সাথেই মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com