মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

ইটালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১,২৬৬

  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২০, ৩.৩০ পিএম
  • ৭৮৫ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম গেব্রেইসাস গতকাল জিনিভিায় সংবাদদাতাদের জানিয়েছেন যে চীনে এই মহামারির সর্বোচ্চ সময়ে যতগুলো আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল, ইউরোপে তার চেয়ে বেশি লোক আক্রান্ত হবার খবর পাওয়া গেছে।

ইটালি গতকাল জানিয়েছে যে এর আগের ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিতদের সংখ্যা আড়াই হাজারেরও বেশি বৃদ্ধি পায় এবং এর ফলে সে দেশে ঐ সংক্রামক ব্যাধিতে মোট আক্রান্তের সংখ্যা ১৭,৬৬০ জন। ইটালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে ১,২৬৬ তে।

শুক্রবার স্পেন ও জার্মানিতে এই নতুন করে আক্রান্তের এবং এতে প্রাণহানির সংখ্যা ও বৃদ্ধি পেয়েছে। আর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন। ট্রাম্প হোয়াইট হাউজের সামনে দেয়া এক সংবাদ সম্মেলনে বলেন যে এই পদক্ষেপের কারণে ফেডারেল সরকার তার পূর্ণাঙ্গ ক্ষমতা ব্যবহার করতে পারবে এবং এই দূর্যোগ মোকাবিলার জন্যে বিভিন্ন রাজ্য ও শহরগুলো পাঁচ হাজার কোটি ডলার সহায়তা পাবে।

ট্রাম্প আরও বলেন যে যুক্তরাষ্ট্র সরকার এই ভাইরাস পরীক্ষার ক্ষমতা তরান্বিত করার জন্য ব্যক্তিমালিকানাধীন খাতের সঙ্গে অংশীদারিত্ব করছে যার মধ্যে রয়েছে গাড়িত বসেই রোগ পরীক্ষা করার ক্ষেত্র স্থাপন। করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা ধীর গতিতে চালু করার জন্য যুক্তরাষ্ট্র এরই মধ্যে সমালোচিত হয়েছে।

প্রেসিডেন্ট আরও ঘোষণা করেন যে তাঁর প্রশাসন শিক্ষার্থীদের নেয়া ঋণের সুদের হার মওকুফ করছে, জরুরি ভিত্তিতে জ্বালানি তেলের মওজুদ বাড়াচ্ছে এবং এমন একটি ওয়েবসাইট তৈরির ব্যাপারে গুগল ‘এর সঙ্গে কাজ করছে যাতে লোকজন বুঝতে পারে কখন এবং কোথায় করোনাভাইরাসের ব্যাপারে পরীক্ষারা যায়।

এ দিকে করোনা ভাইরাসের কারণে জারি করা জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর সোমবার থেকে ১১ই মে পর্যন্ত তাদের সমস্ত সামরিক ও অসামরিক সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অভ্যন্তরীণ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com