শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

নেত্রকোনার কলমাকান্দায় ধান খেতে এসে কাঁদায় আটকে বন্য হাতির মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৮.১৬ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় কাঁদায় আটকে মাঝারি আকারের এক পুরুষ বন্য হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে স্থানীয়রা উপজেলার রংছাতি ইউনিয়নের পাচগাঁও সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ১১৮৩-১ এস নম্বর পিলার সংলগ্ন জনৈক কৃষক মনসুরের খেতে মৃত অবস্থায় হাতিটিকে দেখতে পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, সীমান্তে কৃষকদের আমন খেতের ধান পাকা ও আধা পাকা অবস্থায় রয়েছে। সম্প্রতি কিছু দিন যাবত সন্ধ্যা হলে ভারতীয় সীমান্ত পার হয়ে দলবেধ হাতির পাল আমন খেতে প্রবেশ করে এবং ধানের থৌঢ় খেয়ে ফসলের ক্ষতি সাধন করে যাচ্ছে। সীমান্তবর্তী কৃষকরা একত্রিত হয়ে রাতের বেলায় মশাল জ¦ালিয়ে পাহাড়ার ব্যবস্থা করেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে আটটি হাতির একটি পাল প্রবেশ করে ধানের ক্ষতি সাধন শুরু করে। এলাকাবাসীর তাড়া খেয়ে হাতির পাল সীমান্তের ওপারে চলে যায়। সকাল বেলা গ্রামবাসীরা দেখতে পান একটি মাঝারি আকারের পুুরুষ হাতি কাঁদা মাটিতে আটকে মৃত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের ধারণা গত রাতে তাড়া খেয়ে হাতির পাল থেকে এক হাতি কাঁদায় আটকে রাতের কোন এক সময় মৃত্যু হয়ে থাকতে পারে।

স্থানীয় কৃষক জহির খান জানান, তার তিন একরের আমন ধান খেতের এক একরের বেশি ধান ক্ষতি করেছে হাতির পাল। ব্যবসায়ী রতন মিয়া জানান, সীমান্ত পার হয়ে হাতিপাল তাদের ফসলের ক্ষতিসাধন না করতে পারে এব্যাপারে বনবিভাগের দৃষ্টি কামনা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হাদিউল ইসলাম বলেন, প্রতি বছর এই সময়ে হাতির পাল নেমে আসে ফসল ও বাড়ি-ঘরের ক্ষতিসাধন করে। দুঃখের বিষয় বনবিভাগ ও সরকার এবিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। কিছুদিন আগে আমার ওয়ার্ডের এক কৃষক হাতির আক্রমণে মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এক হাতির মৃত্যুতে প্রতিশোধ নিতে দলঁেবধে যে কোন সময় হাতির পাল এসে বাড়ি-ঘরে হামলা চালাতে পারে। এনিয়ে আমরা গ্রামবাসীরা আতঙ্ক ও উৎকন্ঠার মধ্যে আছি।

কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে হাতি মৃত্যুর খবরটি পেয়েছি। বিষয়টি বন বিভাগ ও উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবগত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

চলতি মাসের গত ১৪ নভেম্বর রাত ৯টার দিকে একই ইউনিয়নের বেতগড়া এলাকায় সীমান্ত পার হয়ে ধানী জমিতে হাতির পাল নেমে আসে। স্থানীয় কৃষকরা মশাল জ¦ালিয়ে তাড়ানোর সময় এক হাতির আক্রমণে সন্যাসীপাড়া এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে মো. নূরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com