সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নেত্রকোনায় ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু।

  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৩.২৭ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দায় রাস্তা পরাপারের সময় ইজিবাইকের চাকায় পৃষ্ট হয়ে তাজ বানু (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর ) বিকেল সাড়ে ৪টার দিকে কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের পাগলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজ বানু ওই ইউনিয়নের কনুরা গ্রামের মৃত-কাসেম মিয়ার স্ত্রী। স্থানীয় সুত্রে জানা যায়- ঐদিন বিকেলে তাজ বানু তালিমের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথে পাগলা বাজার সংলগ্ন রাস্তাটি পারাপারের সময় কৈলাটী বাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের চাকায় পৃষ্ট হন তিনি। পরে চালকসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়ত্রী দেবনাথ সাংবাদিকদের বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান সাংবাদিকদের জানান, খবর পেয়ে তাজ বানুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com