মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সরকারিভাবে বাড়লো ও এমএসের আটার দাম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৬.৫১ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

সরকারিভাবে খোলাবাজারে বিক্রি (ওএমএস) করা আটার দাম। খোলা আটার দাম প্রতি কেজিতে ৬ টাকা ও প্যাকেট আটার দাম কেজিতে সাড়ে ৪ টাকা বাড়ানো হয়েছে।

আগামী রোববার (২০ নভেম্বর) থেকে প্রতি কেজি খোলা আটা ভোক্তা পর্যায়ে ২৪ টাকায় বিক্রি হবে।দুই কেজি প্যাকেটের আটা বিক্রি হবে ৫৫ টাকায়, এখন যার দাম ৪৬ টাকা। ফলে প্যাকেটের আটা প্রতি কেজিতে বেড়েছে সাড়ে ৪ টাকা। দুই কেজির প্যাকেট আটার দাম বেড়েছে ৯ টাকা।

বুধবার (১৬ নভেম্বর) ওএমএস কার্যক্রমে বিক্রি করা খোলা ও প্যাকেট আটার মূল্য পুনর্নির্ধারণ করে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। নতুন দাম আগামী ২০ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

গত কিছুদিন ধরে আটা ও ময়দার বাজার ঊর্ধ্বমুখী। সরকারি বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীতে খোলা ও প্যাকেট আটা-ময়দা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।

নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সরকার ওএমএস কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করে থাকে। এক ব্যক্তি একসঙ্গে ৫ কেজি ওএমএসের খোলা আটা কিনতে পারেন।

পুনর্নির্ধারিত দাম অনুযায়ী, খোলা আটার ক্ষেত্রে কেজিতে মিলারের কাছে গমের এক্স গুদাম মূল্য ১৯ টাকা, পেষাইসহ মিলারের কমিশন ২ টাকা ৫ পয়সা, ডিলারের কাছে আটা বিক্রি ২১ টাকা ৫০ পয়সা, ডিলারের কমিশন ও পরিচালন ব্যয় ২ টাকা ৫০ পয়সা।

দুই কেজির প্যাকের আটার ক্ষেত্রে মিলারের কাছে গমের এক্স গুদাম মূল্য ৩৮ টাকা, পেষাই ও প্যাকেট করাসহ মিলারের কমিশন ১৩ টাকা, ডিলারের কাছে আটা বিক্রি ৫১ টাকা এবং ডিলারের কমিশন ও পরিচালন ব্যয় ৪ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com