মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আফ্রিকার রোয়ান্ডা করোনার প্রভাব আটকাতে সর্বত্র বসানো হল হাত ধোয়ার বেসিন

  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২০, ৫.৫৯ পিএম
  • ৮৮৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাস থেকে বাঁচতে সবাই পরামর্শ দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, বার বার হাত ধুতে। কিন্তু রাস্তায় বেরিয়ে কী করবেন, কোথায় হাত ধোবেন? এই সমস্যার সমাধানে নজির সৃষ্টি করল পূর্ব আফ্রিকার রোয়ান্ডা। করোনাভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে এই পন্থা বেশ কার্যকর বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।পূর্ব আফ্রিকার দেশ রোয়ান্ডার সরকার, কিগালি বাস স্ট্যান্ডের মতো জনবহুল এলাকায় হাত ধোয়ার জন্য প্রচুর বেসিন বসিয়ে দিয়েছে। এগুলি সবই পোর্টেবল। একটি জলের ড্রামের সঙ্গে পাইপ দিয়ে ট্যাপ লাগানো রয়েছে বেসিনের উপর। আর নীচে পা দিয়ে একটি বোতামের মতো অংশে চাপ দিলেই জল পড়ছে।সবাইকে আবেদন করা হচ্ছে বাসে ওঠার আগে ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে। মানুষ নিয়ম করে সেই কাজ করছেন বলেও দেখা যাচ্ছে। এমন একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে নেটাগরিকরা দাবি তুলছেন, এই ব্যবস্থা বিশ্বের সর্বত্র চালু করেতে। তাহলে করোনাভাইরাস ছড়িয়ে পড়া অনেকাংশে আটকে দেওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com