সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

আজকের রেসিপিঃ তৈরি করুন সুস্বাদু চন্দ্রপুলি

  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৪.৩৫ পিএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে

নানারকম পিঠার মধ্যে সুস্বাদু চন্দ্রপুলি একটি পরিচিত নাম। সুস্বাদু এই পিঠার স্বাদ জিভে জল আনার মতো। গুড় আর নারিকেলের পুর দিয়ে তৈরি হয় এই পিঠা। অল্প কিছু উপকরণে খুব সহজে তৈরি করা যায় সুস্বাদু চন্দ্রপুলি। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ:
নারিকেল- ৩টি
চিনি- ৩ পোয়া
গুড়- আধা কেজি
ময়দা- ১ কেজি
তেল- পরিমাণ মতো।

প্রণালি: প্রথমে নারিকেল মিহি করে কুরে নিন। কোরানো অর্ধেক নারিকেল আবার শিল পাটায় আর ও মিহি করে বেটে নিন। বাকি অর্ধেক নারিকেলের সঙ্গে গুড় জ্বাল দিয়ে হালুয়ার মতো করে পুর বানিয়ে নিন। হালুয়া শুকিয়ে চটচটে হয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলুন। পাটায় মিহি করা নারিকেল ও চিনি মিশিয়ে ময়দা দিয়ে কাই করে নিন। এরপর রুটি বেলে ভাঁজ করে তার ভেতরে নারিকেলের পুর ভরে বাঁশের চটা বা ছুড়ি দিয়ে অর্ধচন্দ্রাকারে কেটে নিন। চন্দ্রপুলি ডুবো তেলে ভালো করে ভেজে নিন। গরম গরম এই মজাদার ও সুস্বাদু চন্দ্রপুলি পরিবেশন করুন।
( সূত্র- ডিএমপি নিঃ)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com