শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি স্থান নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় নিহত ২

  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৮.১৭ এএম
  • ৫৩৫ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি স্থান নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুইজন নিহত এবং আহত একজন।

শনিবার রাত সাড়ে ৮ টায় ফাড়াবাড়ি হতে শহরের দিকে আসার সময় এ ঘটনা ঘটে।
নিহত, মিন্টু (২৩) পিতা: মৃত গিয়াসউদ্দিন, সেনুয়া ইউনিয়নের কিসমত চামেশ্বরী উত্তর গ্রামের বাসিন্দা। অপরজন, হাসান (৩০) পিতা: আফাজ উদ্দিন, আঁকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের বাসিন্দা। চিকিৎসাধীন রয়েছে ফিরোজ হাসান একই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এলাকাবাসি সূত্রে জানা যায়, আহত দুজনেই অটো রিক্সা চালক। তারা ফারাবাড়ি থেকে শহরের দিকে আসছিল।
রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। পরে ফায়ার সার্ভিসের কর্মী এসে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করে।

আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুজ্জামান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com