সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আইফোন ১৫-তে যে কারণে টাইটেনিয়াম ব্যবহার হয়েছে

  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১.৪৯ এএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

খুব শিগগিরই বাজারে আসছে আইফোন ১৫ আলট্রা। আইফোন সিরিজের সর্বশেষ এই ভার্সনটি তৈরিতে ব্যবহার হয়েছে টাইটেনিয়াম নামের একটি ধাতু। মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল ২০১৭ সাল থেকে এই সিরিজের মোবাইল তৈরিতে মরিচারোধী ইস্পাত (স্টেইনলেস স্টিল) ব্যবহার করে আসছে। মরিচারোধী ইস্পাত দিয়ে প্রথম যে ফোনটি তৈরি করা হয়েছিল, সেটির নাম আইফোন ১০। তারপর থেকে এই সিরিজের সব ফোন তৈরি করা হয়েছে এই ধাতুতে। এই প্রথম ইস্পাতের পরিবর্তে ফোন তৈরিতে ব্যবহার করা হচ্ছে টাইটেনিয়াম।

অ্যাপলের কর্মকর্তাদের বরাত দিয়ে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ফোনের ওজন কমানো এবং একে আরও টেকসই করতেই টাইটেনিয়াম ব্যবহার করা হচ্ছে। এই ধাতু দিয়ে ফোন তৈরি করা হলে সেটির ওজন ইস্পাতের তুলনায় ৪০ শতাংশ কমে যাবে। এছাড়া ইস্পাতের তুলনায় টাইটেনিয়াম অনেক দৃঢ় ও টেকসই।

এখন প্রশ্ন হলো দাম কত হতে পারে সিরিজের এই নতুন আইফোনের। টাইটেনিয়াম যেমন ইস্পাতের চেয়ে টেকসই ধাতু, তেমনি দামিও। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইস্পাতের দাম যেখানে এক থেকে দেড় ডলার, সেখানে প্রতি কেজি টাইটেনিয়ামের দাম ৩৫ থেকে ৫০ ডলার। যেহেতু উৎপাদন ব্যয় বেড়েছে তাই দামও স্বভাতই বাড়ছে সবাই ধরে নেওয়া যায়।

তবে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, বর্তমানে বিশ্বজুড়ে যে মন্দা পরিস্থিতি চলছে, তাতে ফোনের দাম বৃদ্ধি করলে লোকসান গুণতে হতে পারে অ্যাপলকে।

এ বিষয়ে অনেক ধরণের আলোচনা থাকলেও অ্যাপলের তরফ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।

বিশ্বের সবচেয়ে দামী ও জনপ্রিয় মোবাইল ফোন সিরিজ আইফোন প্রথম বাজারে আসে ২০০৭ সালে। অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী স্টিফ জবস ওই বছর ৯ জানুয়ারি প্রথম আইফোন তৈরির ঘোষণা দেন এবং সেটির সম্ভাব্য নকশা প্রকাশ করেন। তারপর ২০০৭ সালের ২৯ জুন এই সিরিজের প্রথম ফোন আইফোন ১ বাজারে আসে। তথ্য সূত্র: আরটিভি / ডিএমপি নিঃ

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com