শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

লক্ষ্মীপুরের হাসান জাতীয় দলে শুরুতেই গতির ঝড় তুললেন 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ১১.৩৫ পিএম
  • ৪৫৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষীপুরের হাছান মাহমুদ  জাতীয় দলের অভিষেকেই গতির ঝড় তুললেন। হোম অব ক্রিকেটে যেখানে দেশের জার্সিতে খেলা স্বপ্ন দেশের ক্রিকেটারদের সেখানেই নিজের স্বপ্নকে বাস্তবে দেখলেন লক্ষ্মীপুরের তরুণ পেসার হাসান মাহমুদ। অভিষেকে দেশের জার্সিতে কোন উইকেট না পেলেও বল হাতে গতি আর সুইংয়ে মুগ্ধ করেছেন ২০ বছর বয়সী এই পেসার।
অভিষেক হয়ে যেতে পারত অবশ্য আরও আগেই। গত বিপিএলে দারুণ পারফরম্যান্স করে পাকিস্তান সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। শেষ ম্যাচে খেলার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেলে অপেক্ষা বাড়ে হাসানের।
পরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে ডাক পেলেও একাদশে জায়গা পাননি। সেই দলের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অবশেষে পেলেন দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ।
প্রথম ডেলিভারিই ছিল দারুণ। ব্যাটসম্যানকে চমকে দিয়েছিলেন সুইং দিয়ে। প্রথম ওভারে তিনি উইকেটও পেতে পারতেন। কিন্তু ক্যাচ নিতে পারেননি আল আমিন হোসেন।
শেষ পর্যন্ত উইকেট না পেলেও তার বোলিংয়ে প্রতিভার ঝলক দেখা গেছে ভালোভাবেই। বিশেষ করে ডেথ ওভারে বার বার টেলরদের গতিতে ভড়কে দিয়েছেন এই পেসার। ৪ ওভারে ২৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com