সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মা ও সন্তান সহ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা

  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৬.১৭ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

বাড়ি রক্ষার জন্য প্রেসক্লাবের সামনে মা তার তিন সন্তান সহ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের বরফা এলাকার আওয়ামী লীগ নেতা হান্নানের হাত থেকে জমি ও বাড়ি রক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মা ও মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এসময় তার সঙ্গে ছোট ছেলেও ছিল। শরীরে কেরোসিন ঢালার পর উপস্থিত জনতা তাকে বাধা দেয়।

এর আগে গত দুদিন আগেও গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানান ভুক্তভোগী শিরিন খান।

শনিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকার শিরিন আক্তার ও তার মেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

শিরিন খান জানান, গত ৮ বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায় জমি কিনে বাড়ি করেছেন এবং সেখানে বসবাস করছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান নামের দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ প্রয়োগ করে আসছেন। শুধু তাই নয়, হান্নান আমার নামে মামলাও করেছেন এবং হুমকি-ধমকি দিচ্ছেন। গত ২ মাস ধরে আমাকে বাড়ি যেতে দিচ্ছেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com