সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ময়মনসিংহের ডিসি এনামুল হকের পিতা আর নেই

  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৪.২৯ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের পিতা বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুস সামাদ বুধবার দিবাগত রাত ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পূত্র ও ৫ কণ্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবা বাদ জোহর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ সফিকুল ইসলামসহ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানের মরহুম আব্দুস সামাদের লাশ দাফন করা হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের পিতা বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুস সামাদের মৃত্যুতে বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক বিবৃবিতি দিয়েছেন।

বিবৃতিতাদাগণ হলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন কালাম, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ এইচ. এ গোলান্দাজ তারা, গণকণল্যাণ পরিষদ (জিকেপি) নির্বাহী পরিচালক, শম্ভুগঞ্জ জিকেপি অনার্স কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ.এম. এ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় এর স্টাফ রিপোর্টার সাইয়িদ মাহমুদ পারভেজ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com